আমরা Bhashani Social Association — একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যার মূল লক্ষ্য সমাজের গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
২০২৪ সালে মো: মেহেদী হাসান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন এবং তার ঘনিষ্ঠ বন্ধুরা শুরু থেকেই তার পাশে সমর্থন হিসেবে দাঁড়ান। পরবর্তীতে, মেহেদী হাসান ও তার কয়েকজন বন্ধুদের হাত ধরে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তাদের লক্ষ্য ছিল একটাই—সমাজের অবহেলিত মানুষের জীবনে ছোট ছোট সহায়তার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা।
আমাদের কার্যক্রমের প্রধান লক্ষ্যসমূহঃ
• মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান
• অসুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসায় সহায়তা করা
• সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ তৈরি করা
• শীতার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ
• প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও ত্রাণ সহায়তা প্রদান
• রক্তদান, স্বাস্থ্য সচেতনতা ও জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা
• যুব সমাজকে মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করা
• নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ
• ভাসানীর আদর্শ ও অবদান সাধারণ মানুষের মাঝে তুলে ধরা
আমরা বিশ্বাস করি, একটি ছোট সহায়তাও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই আমাদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, সততা এবং মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
আমাদের ভিশন হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পাবে না, এবং প্রতিটি মানুষ তার প্রাপ্য সম্মান ও অধিকার নিয়ে বেঁচে থাকবে।
আপনিও চাইলে আমাদের এই মানবিক যাত্রার অংশ হতে পারেন। আপনার সামান্য সহযোগিতাই কারো জীবনে আশার আলো হয়ে উঠতে পারে।